• বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে হঠাৎ ২ কারখানা স্থায়ী বন্ধ: চরম অনিশ্চয়তায় ১৮০০ শ্রমিক ‎গাজীপুরে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক-১ গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত গাজীপুরে গার্মেন্টস কারখানার সামনে ককটেল বিস্ফোরণ, শ্রমিকদের মাঝে আতঙ্ক আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাজুড়ে ১৮ হাজার পুলিশ মোতায়েন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা পুলিশের সামনেই যুবলীগের মিছিল, পুলিশকে ‘মেরে ফেলার’ হুমকি! হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা

গাজীপুরে একটি বিদেশি পিস্তল, ১৮ রাউন্ড গুলি সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ

টুটুল তালুকদার, গাজীপুর / ৩৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

টুটুল তালুকদার, গাজীপুর :

একটি বিদেশি পিস্তল দুইটি গুলি ভর্তি ম্যাগাজিনে ১৮ রাউন্ড গুলি সহ তিনজনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর ডিবি উত্তর পুলিশ।জেএমপি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ এপ্রিল) রাত ৯, ৫ ঘটিকায় অভিযান চালায় গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ- কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউর রহমানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (নি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক টিম গাজীপুর জেলার জয়দেবপুর থানার নয়াপাড়া কাজল মার্কেট এলাকা থেকে মোঃ তরিকুল ইসলাম তরী (৩৮) এর বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল,দুটি ম্যাগাজিন ও ম্যাগাজিনে থাকা ১৮ রাউন্ড গুলি উদ্ধার করেন। এ সময় মোঃ তরিকুল ইসলাম তরী (৩৮) সহ মোঃ রওশন ইসলাম(৪০) এবং মোঃ ইমান আলী (৩৫) নামে আরো ২ সন্ত্রাসীকে গ্রেফতার করে। আটককৃত আসামিদের নামে জয়দেবপুর থানায় ১৮৭৮সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) এর দেওয়া তথ্য মোতাবেক জানা যায় যে, তাদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধীক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।


More News Of This Category
bdit.com.bd