টুটুল তালুকদার, গাজীপুর :
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে সংবাদ সম্মেলন করেছেন কোনাবাড়ী মেট্রো থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক রায়হান হোসেন হৃদয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় মহানগরীর কোনাবাড়ীর আমবাগ তেঁতুলতলা মোড়ে তার নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় ভুক্তভোগী রায়হান হোসেন হৃদয় বলেন, গত ২০২৪ ইং সালের ডিসেম্বর মাসে মোঃ রাইজুদ্দিন, মোঃ তাইজুদ্দিন, ছাহেরা, কমলাগণদেের কাছ থেকে ১২ শতাংশ জমি দলিলমূলে ক্রয়কৃত জমি কবলা নিই। কিন্তু সেই সময় স্থানীয় আওয়ামীলীগ নেতাদের প্রভাব খাটিয়ে হান্নান, ফজলু, আব্দুস সালাম মিন্টু, সাইদুল ইসলাম গংরা স্থানীয় রফিকুল ইসলাম রফিক এবং রুবেল সরকার নিলয়কে সাথে নিয়ে জোরপূর্বক ওই জমিতে বাসা-বাড়ী করে ভাড়া দেয় এবং আমাকে জমিতে দখলে যেতে দেয়নি। বরং তারা জমিতে গেলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। পরে একাধিক বার কোনাবাড়ী মেট্রো থানায় অভিযোগ করলে পুলিশ বিষয়টি তদন্ত করে সমাধানের জন্য অভিযুক্ত হান্নাকে বারবার ওসি সাহেব বললেও অভিযুক্তরা সাড়া দেননি।এবং স্থানীয়ভাবে কয়েকবার দেনদরবার বা শালিসের তারিখ নির্ধারণ করলেও তারা সমাধানের জন্য বসতে রাজি হননি এবং শালিশের মাতাব্বরগণ আমাকে আমার ক্রয়কৃত জমি বুঝিয়ে দিতে বললেও তারা এখন পর্যন্ত জমি বুঝিয়ে দিচ্ছেনা। এমতাবস্থায় গত শনিবার(১১ এপ্রিল) আমার ক্রয়কৃত নিজ জমিতে দেখার জন্য গেলে রফিক এবং রুবেল আমার ওপর আক্রমন চালিয়ে অতর্কিত হামলা করে ওই বাড়িতে নিজেরাই ভাঙচোর করে আমার বিরুদ্ধে থানায় মিথা অভিযোগ দায়ের করে এবং বিভিন্ন মিডিয়াতে অপপ্রচার করে। ফলে আমি নির্যাতনের শিকার হই এবং মানহানির শিকার হই। এ সময় তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিষয়টি সঠিক ভাবে তদন্ত করে সুষ্ঠু বিচার ও তার ক্রয়কৃত জমি ফিরে পেতে প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি সুষ্ঠু বিচার কামনা করেন তিনি।