• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

কিশোর গ্যাং লিডার ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা

ডেক্স রিপোর্ট / ৭৫ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

 

রাজধানীর রায়ের বাজারে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় এলেক্স গ্রুপের লিডার ইমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় মো. সাইফ, তুহিন ও মো. রাব্বি কাজী নামে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রায়েরবাজার এলাকায় এলেক্স ইমন গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার বিকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার সময় বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অস্ত্র হাতে এক দল যুবক আরেক দলকে ধাওয়া করছে। ওই সময়ে ইমন পড়ে যান, তার হাতেও ধারালো অস্ত্র ছিল। এ সময় প্রতিপক্ষ তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। ধারালো অস্ত্রের কোপে ইমনের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, রায়েরবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলেক্স ইমন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে রায়েরবাজার ফাঁড়ির পুলিশ।


More News Of This Category
bdit.com.bd