• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ডেক্স রিপোর্ট / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ডেক্স রিপোর্ট

 

 

মৌলভীবাজারে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, ভানুগাছ ও শমসেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি জরুরি ভিত্তিতে থামিয়ে দেওয়া হয়।

ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনার কারণে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবুও এ ঘটনায় সিলেটগামী শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধারে সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। সেটি পৌঁছালে ট্রেনটি দ্রুত সরিয়ে নেওয়া হবে এবং রেল যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো ট্রেনের নির্ধারিত সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেনি। তবে উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সিলেট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।


More News Of This Category
bdit.com.bd