• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

আমরা এমন সময় দাঁড়িয়ে কথা বলছি যখন বিএনপি নামধারী সরকারি দল শহীদদের রক্ত অস্বীকার করছে- আলী নাসের খান

কোনাবাড়ী,গাজীপুর প্রতিনিধি: / ১৫৪ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

কোনাবাড়ী,গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুরের কাশিমপুর থানাধীন পশ্চিম এনায়েতপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক সৌজন্য সাক্ষাৎ ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ সময় কাশিমপুর ও মৌচাক এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন।শুক্রবার ১০শে এপ্রিল বিকেলে কাশিমপুর এনায়েতপুর এক খোলা মাঠে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পাটির এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সংগঠক ও সদস্য নির্বাহী কমিটির সদস্য,অ্যাডভোকেট আলী নাছের খান। এবং সভাপতিত্ব করেন আবুল কাশেম মাস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আলী নাছের খান বলেন, আমরা এমন সময় দাঁড়িয়ে কথা বলছি যখন বিএনপি নামধারী সরকারি দল শহীদদের রক্ত অস্বীকার করছে। দেশকে আবার সেই স্বৈরাচারী সময়ের দিকে নেওয়া হচ্ছে। তিনি নতুন সদস্যদের স্বাগত জানিয়ে দেশের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ যোগদান অনুষ্ঠানে নতুন সদস্যরা এনসিপির আদর্শ বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


More News Of This Category
bdit.com.bd