• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ গাজীপুরে জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার আওয়ামী লীগ না করার ঘোষণা দিলেন মামুন মন্ডল টঙ্গীতে ছিনতাই-ডাকাতির ৬ আসামী গ্রেফতার রুহুল কবির রিজভী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাভারে ফের প্রেশার কুকার উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর

৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ

ডেক্স রিপোর্ট / ৩৯৫৭ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনের মাঠে প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কড়া সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে যে কোনো ব্যক্তির নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থান ৮১ ঘণ্টার জন্য নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এই নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশনা পাঠান। নির্দেশনাটি দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন নিরপেক্ষ, প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়—সে জন্য নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, নির্বাচনী কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ ওই এলাকায় অবস্থান করতে পারবেন না। এই বিধিনিষেধ কার্যকর থাকবে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত। অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ থাকবে।


More News Of This Category
bdit.com.bd