• শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
দুই সপ্তাহে এলো ১৪ তেলবাহী জাহাজ, জুনে আসবে ১৬টি মালিকের সম্পত্তি বিক্রি করে ডার্ড গ্রুপ ও সিজন্স ড্রেসেস লিঃ এর শ্রমিকদের অবশিষ্ট সকল পাওনাদি পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন ডিএনসিসি কোভিড হাসপাতালে হঠাৎ পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর বাসন থানায় অভিযোগ বিয়ের প্রলোভনে সম্পর্ক, নির্যাতন ও জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগ গাজীপুরের আমবাগ এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় হুইল পাউডার ও ভীম সাবান তৈরি সন্ধান মেলেছে। ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রী ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন কাল মধ্যরাতে রণক্ষেত্র গাজীপুর দুই মাসের মধ্যে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

৫০ লাক্ষ টাকার জাল নোটসহ যুবলীগ নেতা গ্রেফতার

রাব্বি হোসেন (রবিন) / ৬১ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

রোববার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশান থানার ৩৬ নম্বর রোডের ১১/এ নম্বর বাসার সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় জাল টাকা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।

পুলিশ জানায়, মিরপুর এলাকা থেকে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে জাল টাকা নিয়ে গুলশানে আসেন আবু হানিফ ও আশিক। অন্যদিকে রেজাউল শেখ আগে থেকেই ঘটনাস্থলে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

এ সময় তাদের কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ১ হাজার টাকার ৫০টি বান্ডেলে মোট ৫০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল নোট বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেপ্তার রেজাউল শেখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং স্থানীয়ভাবে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি নাগরী ইউনিয়নের বাগদী গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, রেজাউল শেখ অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হওয়ায় আগে থেকেই নানা প্রশ্ন ছিল। তার বিরুদ্ধে জাল টাকার ব্যবসার মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগও উঠেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নাগরী বাজারে ‘নাগরী নিউ মার্কেট’ নামে একটি বহুতল ভবন, পুবাইল এলাকায় একাধিক বাড়ি ও জমিসহ তার বিপুল সম্পদের উৎস নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল।

এদিকে, রেজাউল শেখ গ্রেপ্তারের পর তার সম্পদের উৎস তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


More News Of This Category
bdit.com.bd