• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ গাজীপুরে জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার আওয়ামী লীগ না করার ঘোষণা দিলেন মামুন মন্ডল টঙ্গীতে ছিনতাই-ডাকাতির ৬ আসামী গ্রেফতার রুহুল কবির রিজভী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাভারে ফের প্রেশার কুকার উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর

১৩ লক্ষাধিক টাকার চোরাচালানকৃত বিদেশি শাড়ি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার : / ২৮০ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার :

 

শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ১১১৯ পিস বিদেশি শাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ শামিম হোসেন (৩৩) ও মোঃ মুজাম্মেল হক (৪৪)। ২৫ মে ২০২৫ খ্রি. রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় কোতয়ালী থানাধীন ৭ নং ইংলিশ রোডের চিত্রামহল সিনেমা হলের পূর্ব পার্শ্বে অবস্থিত মক্কা এজেন্সি ট্রান্সপোর্ট লিমিটেডের অফিস কক্ষে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ শাড়িসহ তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির কোতয়ালী থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে কোতয়ালী থানার একটি টিম রাত্রিকালীন টহল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মক্কা এজেন্সি ট্রান্সপোর্ট লিমিটেডের অফিস কক্ষে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা বিদেশি শাড়ি মজুদ আছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে SANJANA, PARINAYAM, K.V BURBERRY HANDLOOM, এবং SILK MAYER ANCHOL সহ বিভিন্ন ব্র্যান্ডের ১১১৯ পিস বিদেশি শাড়ি উদ্ধার করে থানা পুলিশ। এসব শাড়ির আনুমানিক বাজার মূল্য ১৩ লক্ষ ৪২ হাজার ৮০০ টাকা। এছাড়াও, অভিযানে নয়টি বুকিং রশিদ উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের সাথে জড়িত মোঃ শামিম হোসেন ও মোঃ মুজাম্মেল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরাসহ উক্ত চোরাচালানের সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে ডিএমপির কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd