• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম আক্রান্তদের নিয়ে ভয়াবহ তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর সংসদ সচিবালয়ের বাজেট ২৯০ কোটি টাকা অনুমোদন অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার এক মিনিটের মিশনে স্তব্ধ আন্ডারওয়ার্ল্ড, আলোচনায় জোসেফের নাম বাড়ল সয়াবিন তেলের দাম সংরক্ষিত নারী আসন: ৪৯ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত টঙ্গীতে ভাই ভাই আবাসিক হোটেলের আড়ালে চলছে রমরমা দেহ ব্যবসা ‘আসুন মোবাইল ফোন সাইলেন্ট রাখি, শব্দদূষণ থেকে বিরত থাকি’: গাজীপুরের জেলা প্রশাসক। ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ নারী পাচ্ছেন মাসে ২,৫০০ টাকা: প্রধানমন্ত্রী গাজীপুরে অপহরণ করে টাকা আদায়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার

ডেক্স রিপোর্ট / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট 

 

রাজধানীর ধানমন্ডি থেকে ভোররাতে গ্রেপ্তার করা হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুর রহমান। তবে গ্রেপ্তারের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি ডিবি। তারা জানিয়েছে, এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

২০১৩ সালের ৩০ এপ্রিল জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব নেন শিরীন শারমিন চৌধুরী এবং পরবর্তী সময় ধারাবাহিকভাবে এই পদে বহাল ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত বিএনপিবিহীন নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন শিরীন শারমিন। তবে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।


More News Of This Category
bdit.com.bd