রাজু হাসান : গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শিল্পনগরী টঙ্গীর অন্যতম ব্যস্ত এলাকা হচ্ছে টঙ্গী রেলস্টেশন। টঙ্গী স্টেশনকে কেন্দ্র করে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়ত। তবে বর্তমানে এই রেলস্টেশনের পশ্চিম পাশে ভাই ভাই আবাসিক হোটেল সাধারণ যাত্রীদের বিশ্রামের চেয়ে অসামাজিক কার্যকলাপের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে।দীর্ঘদিন ধরে কৌশলে অদৃশ্য গোপন শেল্টারে ভাই ভাই আবাসিক হোটেলে চলছে পতিতা ব্যবসার রমরমা বাণিজ্য ।সরেজমিনে গিয়ে দেখা যায় ভাই ভাই আবাসিক হোটেল মালিক মোঃশহীদুল ইসলাম শহীদ হাওলাদারের নেতৃত্বে কয়েকজন নারী যৌনকর্মী রেখে প্রকাশ্যে চলছে অসামাজিক কার্যকলাপ ও অনৈতিক কর্মকাণ্ড। স্হানীয়দের অভিযোগ দিন রাত-২৪ ঘন্টাই চলে এ হোটেলের অসামাজিক কার্যকলাপ ও অনৈতিক কর্মকান্ড।আর এ হোটেলের খরিদ্দার হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া কিশোর থেকে বৃদ্ধবয়সীরাও।দালাল চক্রের মাধ্যমে হোটেল কর্তৃপক্ষ নারী যৌন কর্মীদের দিয়ে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে এ অবৈধ ব্যবসা।যার ফলে এলকায় বেড়েছে চুর,ছিনতাই, মাদক ব্যবসা সহ নানা ধরনের অপরাধ। এমতাবস্থায় অনতিবিলম্বে এই অবৈধ দেহ ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রশাসনের হস্তক্ষে ও তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর।