• বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে হঠাৎ ২ কারখানা স্থায়ী বন্ধ: চরম অনিশ্চয়তায় ১৮০০ শ্রমিক ‎গাজীপুরে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক-১ গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত গাজীপুরে গার্মেন্টস কারখানার সামনে ককটেল বিস্ফোরণ, শ্রমিকদের মাঝে আতঙ্ক আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাজুড়ে ১৮ হাজার পুলিশ মোতায়েন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা পুলিশের সামনেই যুবলীগের মিছিল, পুলিশকে ‘মেরে ফেলার’ হুমকি! হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা

রাজধানীর ধোলাইপাড়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের তিন সদস্য গ্রেফতার

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার : / ১৬৩ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার :

রাজধানীর ধোলাইপাড় এলাকায় ডেলটা হাসপাতালের সম্মুখে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ-উর-রহমান মাসুম (৪৮) ২। কদমতলী থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর (৩১) ৩। কদমতলী থানা যুবলীগের সদস্য ইদ্রিস আলী ঈশান (২২)। শ্যামপুর থানা সূত্রে জানা যায়, গত (৩১ মে ২০২৫ খ্রি.) শনিবার বিকাল অনুমান ০২.৫৫ ঘটিকায় ঢাকা-মাওয়া মহাসড়কের ধোলাইপাড়ে ডেলটা হাসপাতালের সম্মুখে রাস্তার উপর হতে তিন জনকে গ্রেফতার করা হয়। শ্যামপুর থানা সূত্রে আরও জানা যায়,শনিবার বিকাল আনুমানিক ০২.৫৫ ঘটিকায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কিছু লোক সরকার বিরোধী মিছিল করার জন্য সমবেত হলে তাৎক্ষণিক ঘটনাস্থল হতে তিন জনকে গ্রেফতার করা হয় এবং অন্যান্যরা দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্যামপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd