• সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসবে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

নিজস্ব প্রতিবেদক: / ৭০ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছে । মঙ্গলবার সকালে মিরের বাজার এলাকায় পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে নিজ কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সকল সদস্য ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ রবিউল আলম এবং সাধারণ সম্পাদক ফয়সাল ভূইয়া, এ সময় আরোও উপস্থিত ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের অন্যতম সদস্য সিনিয়র সাংবাদিক লিটন মিয়া,পূবাইল সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহিন সরকার, পূবাইল সাংবাদিক ক্লাবের প্রচার সম্পাদক আসিফ রায়হান, ক্লাবের কোষাধ্যক্ষ জাহিদ হাসান, পূবাইল সাংবাদিক ক্লাবের সদস্য রাকিবুল ইসলাম, সাংবাদিক আতেফ ভূইয়া, মাহাথির ভূইয়া, সাংবাদিক ইসমাইল হোসেন মোল্লা, পূবাইল সাংবাদিক ক্লাবের সদস্য ফিরোজ হোসেন, আলতাফ হোসেন সহ আরও অনেকেই। আয়োজনে পান্তা-ইলিশসহ বাঙালির ঐতিহ্যবাহী নানা খাবারের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করা হয়। একে অপরের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা। অনুষ্ঠানের শেষে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।


More News Of This Category
bdit.com.bd