• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
জঙ্গি হামলার শঙ্কায় সারা দেশে পুলিশের হাই অ্যালার্ট জারি সাংবাদিক তুহিন হত্যার এক বছর: খুনিদের ফাঁসির দাবিতে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ গাজীপুর চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ও অপরাধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন, শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবি প্রধান গাজীপুরের কোনাবাড়ীতে আইফোনসহ ৪৪টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ বাসন থানার বিশেষ অভিযানে পুলিশ আক্রান্ত ও মাদক মামলার ৫ আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা জোরদার

পাহাড়তলী থানা কর্তৃক বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে থানার লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ডাকাত দলের ০২(দুই) সদস্য গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধ : / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি :

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ বাবুল আজাদ এর নেতৃত্বে এসআই(নিঃ)/সন্তোষ বালা, এসআই/মোঃ জাহেদ উল্লাহ জামান ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮/০৫/২৫ খ্রিঃ তারিখ রাত ২১:৩০ ঘটিকায় পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী জেলে পাড়া পিসি রোডস্থ শুকতারা গ্যারেজ সংলগ্ন খাজা গরীবে নেওয়াজ তেলের দোকানের উত্তর পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও ছোরা নিয়ে ডাকাতি প্রস্তুতিকালে আসামী ১। মোঃ পারভেজ প্রঃ অপশন পারভেজ(২৫) গ্রেফতার করে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অপর আসামীরা দিক-বিদিক দৌড়িয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী মোঃ পারভেজ প্রঃ অপশন পারভেজ(২৫) এর দেহ তল্লাশী করে তার হেফাজত হতে ০১(এক)টি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ক) ০১ টি কাঠের বাটযুক্ত রিভালবার, খ) ০৫(পাঁচ) রাউন্ড ৩২ কেলিবারের তাজা গুলি, গ) ০১টি কাঠের বাটযুক্ত ধারালো ছোরা ও ঘ) ০১টি কাঠের বাটযুক্ত লোহার ধারালো দা উদ্ধার করেন। পরবর্তীতে পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান পরিচালনা করে ২৯/০৫/২০২৫খ্রি. তারিখ ০৩.৩০ ঘটিকার সময় পাহারতলী থানাধীন নোয়াপাড়াস্থ ঝোলাপাড়া এলাকা হতে ঘটনায় জড়িত ডাকাত দলের আরেক সদস্য ২। রিয়াজুর রহমান প্রঃ মুরাদ প্রঃ টাকলা মুরাদ প্রঃ রিয়াদ (২২) কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-গুলি গত ০৫ আগষ্ট ২০২৪ খ্রি. তারিখ পাহাড়তলী থানায় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে থানার অস্ত্রাগার হতে লুণ্ঠিত অস্ত্র-গুলি বলে স্বীকার করে। দীর্ঘদিন ধরে আসামীরা উক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করে পাহাড়তলী থানা এলাকা সহ নগরীর বিভিন্ন থানা এলাকায় অন্ধকার নির্জন স্থানে চলাচলরত পথচারী, অটোরিক্সা চালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে থাকে। এছাড়াও তারা পাহাড়তলী থানাধীন টোল রোড এলাকায় দিয়ে বিদেশ গমনাগমন যাত্রী, পতেঙ্গা সমূদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক, চট্টগ্রাম বন্দর হতে আগত বিভিন্ন লরি, ট্রাক, কাভার্ড ভ্যানের গতিবিধি লক্ষ্য করে আসামীদের হেফাজতে থাকা অস্ত্র-গুলি ও ছোরার ভয় দেখিয়ে তাদের নিকট থাকা বিভিন্ন পণ্য, নগদ টাকা, মূল্যবান জিনিস পত্র হাতিয়ে নেয়। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামী মোঃ পারভেজ প্রঃ অপশন পারভেজ সহ তার অপরাপর পলাতক সহযোগী আসামীদের বিরুদ্ধে সিএমপি এর পাহাড়তলী থানার এফআইআর নং-২৩, তারিখ- ২৯মে, ২০২৫; জি আর নং-১০৪, তারিখ- ২৫ মে, ২০২৫; ধারা- 399/402 The Penal Code, 1860; ও সিএমপি এর পাহাড়তলী থানার এফআইআর নং-২৪, তারিখ- ২৮ মে, ২০২৫; জি আর নং-১০৫, ধারা- 19A/19(f) The Arms Act, 1878; মামলা রুজু করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd