• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭ গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট গাজীপুরের কারাগারে কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও স্ক্রু গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল আইইউটি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবাগত জিএমপি কমিশনার আশিক সাঈদ গাজীপুরে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৬ মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স: জিএমপি কমিশনার নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন কোনাবাড়ীর আমবাগ সানমুন মার্কেট এলাকায় ছিনতাইয়ের অভিযোগ, মাদক সিন্ডিকেট নিয়ে উদ্বেগ

গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭

রাব্বি হোসেন (রবিন) / ১০১ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাব্বি হোসেন রবিন :

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তদন্তে সন্দেহভাজন ও ওয়ারেন্টভুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) পরিচালিত এ অভিযানে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বাসন থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দেহভাজন দুইজন রয়েছেন। তারা হলেন—মো. শাকিল (২১) ও মো. ইসলাম প্রামানিক ওরফে হৃদয় (২৪)।

এ ছাড়া সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দেহভাজন ও জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. দেলোয়ার হোসেন ওরফে মাসুদকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. শাকিল (২৪), সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. অনিক আহমেদ (২৯) ও মো. নুর জাহান বেগম (৩৫) এবং জিএমপি প্রসিকিউশন অধ্যাদেশের আওতাভুক্ত আসামি মো. এমারত হোসেন দেওয়ানকে (৫০) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় সংশ্লিষ্ট সর্বমোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


More News Of This Category
bdit.com.bd