• শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে: প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার দুই সপ্তাহে এলো ১৪ তেলবাহী জাহাজ, জুনে আসবে ১৬টি মালিকের সম্পত্তি বিক্রি করে ডার্ড গ্রুপ ও সিজন্স ড্রেসেস লিঃ এর শ্রমিকদের অবশিষ্ট সকল পাওনাদি পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন ডিএনসিসি কোভিড হাসপাতালে হঠাৎ পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর বাসন থানায় অভিযোগ বিয়ের প্রলোভনে সম্পর্ক, নির্যাতন ও জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগ গাজীপুরের আমবাগ এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় হুইল পাউডার ও ভীম সাবান তৈরি সন্ধান মেলেছে। ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রী ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন কাল

গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : / ৬১ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

 

গাজীপুরের শিল্পাঞ্চল চান্দনা চৌরাস্তার স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রোলস-এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোঃ জহিরুল ইসলাম সরকার পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা হিসেবে গাজীপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছেন। তার এই অসাধারণ সাফল্যে গাজীপুরের ব্যবসায়ী সমাজে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।রোববার পলি কেবলসের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রোলস কার্যালয়ে জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলি কেবলসের ডি.জি.এম (সেলস অ্যান্ড মার্কেটিং) মি. তাইফুর রহমান, এ.জি.এম (সেলস অ্যান্ড মার্কেটিং) মোঃ শাহীন মিয়া এবং গাজীপুর ও আশুলিয়া সেলস ম্যানেজার মোঃ ইমরান মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।পলি কেবলসের পক্ষ থেকে জানানো হয়, জহিরুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, সময়মতো পণ্য সরবরাহ এবং মানসম্মত সেবা প্রদানের কারণে তিনি এ সাফল্যের শীর্ষে পৌঁছাতে সক্ষম হয়েছেন। তারা আরও বলেন, ব্যবসায় ধৈর্য, পরিশ্রম ও বিশ্বাসযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ—যা তিনি ধারাবাহিকভাবে বজায় রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।এ বিষয়ে জহিরুল ইসলাম সরকার বলেন, “গ্রাহকদের আস্থা, আন্তরিকতা এবং দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। আমাকে সহযোগিতা করা সকল গ্রাহক, ডিলার, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।” তিনি মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করে ভবিষ্যতেও সেবার মান অক্ষুণ্ন রেখে ব্যবসার পরিধি আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার দোয়া কামনা করেন।স্থানীয় ব্যবসায়ীরা জানান, জহিরুল ইসলাম সরকারের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো গাজীপুরের ব্যবসায়ী সমাজের জন্য গর্বের বিষয়। তার এই সাফল্য নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।


More News Of This Category
bdit.com.bd