• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

গাজীপুরে নাওজোর ফ্লাইওভারের নিচে ৩ বছর ধরে অসহায় পরিবার 

জোবায়ের হোসেন ইফতি, ক্রাইম রিপোর্টার : / ২১২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

জোবায়ের হোসেন ইফতি, ক্রাইম রিপোর্টার :

গাজীপুরে নাওজোর ফ্লাইওভারের নিচে কাপড় দিয়ে ঘর বানিয়েছেন শেফালী বেগম। সেই ঘরে প্রতিবন্ধী সন্তান আর বৃদ্ধ স্বামীকে নিয়ে বসবাস করছেন তিনি। এমনি এক দৃশ্য চোখে পড়ে গাজীপুরের ঢাকা-টাংগাইল মহাসড়কের নাওজোর ফ্লাইওভারের নিচে। বৃদ্ধ মা তার প্রতিবন্ধী সন্তানের যত্ন নিচ্ছে পাশেই কাপড়ের তৈরি একটি ঘরে অসুস্থ স্বামী শুয়ে আছে। অর্থে অভাবে স্বামীর চিকিৎসা করাতে পারছে না শেফালী বেগম। কখনো খেয়ে, কখনো না খেয়ে দিন পার করছে এই অসহায় পরিবারটি। মাথাগুজার ঠাঁই না থাকায়, শত কষ্টে নিরুপায় হয়ে তিন বছর ধরে আশ্রয় নিয়ে আছেন ফ্লাইওভারের নিচে। রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য ফ্লাইওভারের নিচে পুরানো কাপড় আর বাঁশ দিয়ে বানিয়েছেন ঘর। ধুলো বালির মধ্যেই মাটির উপর পাটি বিছিয়ে প্রতিবন্ধী সন্তান ও অসুস্থ স্বামীকে নিয়ে দিনের পর দিন পার করছেন শেফালী বেগম। প্রতিবন্ধী সন্তানটি পায়নি কোন সরকারি ভাতা। এদিকে জীবন-জীবিকার তাগিদে কুড়িগ্রাম থেকে প্রতিবন্ধী সন্তান ও বৃদ্ধ স্বামীকে সাথে নিয়ে গাজীপুরে আসেন শেফালী বেগম। রুম ভাড়া নেওয়ার মতো সামর্থ্য না থাকায় ফ্লাইওভারের নিচে আশ্রয় নেন। সমাজসেবা কিংবা জনপ্রতিনিধিদের কাছে মানবিক সাহায্যের আবেদন করেও পাননি কোন সহযোগিতা। গত তিন বছর ধরে প্রতিবন্ধী সন্তান ও অসুস্থ স্বামীকে নিয়ে নাওজোর ফ্লাইওভারের নিচে মানবেতর দিন কাটছে শেফালী বেগমের। সন্তানের নামে প্রতিবন্ধী ভাতা ও স্বামীর জন্য বয়স্ক ভাতা কোনটা পাচ্ছেন না তারা। এসময় নাজিম উদ্দিন নামের এক ব্যক্তি বলেন,আমরা বিগত তিন বছর যাবত দেখে আসতেছি বহু কষ্টে দিন পার করছেন তার অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে।তাদেরকে যদি সরকারি ভাবে সহায়তা করা হতো, তাহলে হয়তো বা তাদের অনেকটা উপকার হতো। কথার এক পর্যায়ে নাসিমা বেগম নামের আরেকজন বলেন,সবাই শুধু আশার বাণী শুনিয়ে যায়। কেউ এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ায়নি।এই হতদরিদ্র পরিবারকে পূর্ণবাসনের জোর দাবি জানাচ্ছি। এবিষয়ে গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তর এর উপ-পরিচালক এস. এম. আনোয়ারুল করিম বলেন, এই অসহায় পরিবারটির বিষয়ে আপনাদের মাধ্যমে জানতে পারলাম।অতি দ্রুতই পরিবারটির পুনর্বাসন করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। একটু সাহায্যের জন্য সবার দারে দারে ঘুড়েছেন বৃদ্ধা শেফালী বেগম,পেয়েছেন শুধু আশ্বাস। তাই তো আর কোন আশ্বাস নয় স্বামী ও প্রতিবন্ধী সন্তানের নামে সরকারি ভাতা দাবী জানান এই বৃদ্ধা।


More News Of This Category
bdit.com.bd