• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল আইইউটি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবাগত জিএমপি কমিশনার আশিক সাঈদ গাজীপুরে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৬ মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স: জিএমপি কমিশনার নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন কোনাবাড়ীর আমবাগ সানমুন মার্কেট এলাকায় ছিনতাইয়ের অভিযোগ, মাদক সিন্ডিকেট নিয়ে উদ্বেগ গাজীপুরে ইনস্টিটিউটের আড়ালে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসে আগুন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবি, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ

কোনাবাড়ীর আমবাগ সানমুন মার্কেট এলাকায় ছিনতাইয়ের অভিযোগ, মাদক সিন্ডিকেট নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক : / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন ১০ নম্বর ওয়ার্ডের আমবাগ পশ্চিমপাড়া সানমুন মার্কেট এলাকায় মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে রানা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। একই ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। এসব ঘটনায় এলাকায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রানা এলাকায় বহিরাগত হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি এলাকায় মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন একই বাসায় অবস্থান না করে ঘন ঘন বাসা পরিবর্তন করেন। তাঁদের দাবি, এভাবে অবস্থান পরিবর্তনের কারণে তাঁর গতিবিধি শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সানমুন মার্কেট ও আশপাশের এলাকায় মাদকসংক্রান্ত কর্মকাণ্ড এবং ছিনতাইয়ের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর অলিগলি দিয়ে চলাচলের ক্ষেত্রে অনেকে নিরাপত্তাহীনতা অনুভব করছেন।

এলাকাবাসী দ্রুত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

 


More News Of This Category
bdit.com.bd