• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শিরীন শারমিন সশস্ত্র বাহিনী কোন দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল গাজীপুর আসছেন :মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষ বাঁচাতে দক্ষ চিকিৎসক দরকার’: স্বাস্থ্যমন্ত্রী ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াত আমির পূবাইলে মাইক্রোবাস চাপায় যুবদল নেতার স্ত্রীর মৃত্যু, আহত ২ শিশু বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জুলাই যোদ্ধাদের মাঝে অনুদান বিতরণ করলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী চাঁদাবাজের তালিকা করছে র‍্যাব, শিগগিরই দেশজুড়ে অভিযান

ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প

ডেক্স রিপোর্ট / ২২ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তবে তাদের ‘বড় ধরনের সমস্যায়’ পড়তে হবে। ফ্লোরিডার উদ্দেশে হোয়াইট হাউস ত্যাগ করার সময় তিনি এ মন্তব্য করেন।

চীন ইরানকে সহায়তা করছে—এমন মার্কিন গোয়েন্দা তথ্য নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চীন যদি এমন পদক্ষেপ নেয়, তবে এর পরিণতি তাদের জন্য কঠিন হবে।

মার্কিন সংবাদমাধ্যম CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে শনিবার এ তথ্য জানানো হয়।

এই গোয়েন্দা মূল্যায়ন ইঙ্গিত দিচ্ছে, ইরান যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে বিদেশি অংশীদারদের সহায়তায় তাদের গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবস্থা পুনর্গঠন বা মজুদ করার চেষ্টা করছে।

এদিকে আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং-এর সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের চীন সফরের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।


More News Of This Category
bdit.com.bd