• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই মাদ্রাসাশিক্ষক মোসলেম আহমেদের জামিন নামঞ্জুর গাজীপুরে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন গাজীপুরের বাসনে বাড়িভাড়া নিয়ে বিরোধ, মারধর  অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানচাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত, আহত ২ কালনি খানবাড়ী থেকে জামুনা মাদরাসা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার, মিনিট্রাকসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুরে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কোনাবাড়ীতে তিন প্রতিষ্ঠানে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

আদম তমিজী হককে আ.লীগ থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত

Reporter Name / ৪৫৭ Time View
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আদম তমিজী হককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি শেখ বজলুর রহমান।

রাতে তিনি দৈনিক ফুলবাড়িয়া সংবাদকে বলেন, ফেসবুকে লাইভে এসে দলীয় শৃঙ্খলাবিরোধী কথাবার্তা বলা এবং বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলায় আদম তমিজী হককে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ। আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে কাগজ সংশ্লিষ্ট দফতরে পোঁছে দেওয়া হবে।

জানা গেছে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির বাসায় জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানেই তাকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছেন। তিনি দেশে ফেরার পরে আদম তমিজী হকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আদম তমিজী হক দেশের বাইরে অবস্থান করায় এ বিষয়ে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জানা যায়, আদম তমিজী হকের একাধিক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এসব ভিডিওতে আওয়ামী লীগ, সরকারের একজন প্রতিমন্ত্রীকে নিয়ে নানা মন্তব্য করেছেন তিনি। এমনকি নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলতেও দেখা যায় তাকে।


More News Of This Category
bdit.com.bd