• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ১৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক কালিয়াকৈরে শ্রমিকদের হামলায় বিএনপি নেতা হুমায়ুন কবির খান আহত গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠানসহ গ্রেপ্তার ২ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই মাদ্রাসাশিক্ষক মোসলেম আহমেদের জামিন নামঞ্জুর

অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

Reporter Name / ৩৫৬ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

গণশক্তি ডেস্কঃ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সভাপতি পদে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও তার মনোনীত অনূন্য ৯ম গ্রেডে কর্মরত সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে একজন প্রতিনিধির কথা বলা হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন বিষয়ে গত ২০ আগস্টের জারি করা

প্রজ্ঞাপনের (ক) অনুচ্ছেদের শেষাংশের ‘উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে; এবং’ শব্দগুলো নিম্নোক্ত শব্দাবলি দিয়ে প্রতিস্থাপন করা হলো।

বর্তমান শব্দাবলি -উপজেলা পর্যায়ে

উপজেলা নির্বাহী অফিসারকে; এবং। প্রতিস্থাপিত শব্দাবলি- উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার-উপজেলা পর্যায়ে অন্যূন ৯ম গ্রেডে কর্মরত সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে উপজেলা নির্বাহী অফিসারের মনোনীত প্রতিনিধিকে।


More News Of This Category
bdit.com.bd