• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী বাসনে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে আনন্দ মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর নারী শ্রমিক ধর্ষণ মামলায় শ্রমিক ফেডারেশন নেতা গ্রেপ্তার বাসন থানার বিশেষ অভিযানে নারী ও শিশু অপহরণ, ডাকাতি প্রস্তুতি ও ধর্ষণ মামলার ৫ আসামি গ্রেপ্তার স্থানীয় নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী ৯ বছরেও কাটেনি সংকট, ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন চাকরি দেওয়ার প্রলোভনে অপহরণ, টঙ্গীতে যুবকের গলিত মরদেহ উদ্ধার ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ডিএমপির এএসআইসহ গ্রেপ্তার ২

স্থানীয় নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী

নিজস্ব প্রতিবেদক : / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কারা প্রার্থী হবেন, তা স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের মতামতের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা ও গ্রহণযোগ্যতাও বিবেচনায় নেওয়া হবে।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি নির্বাচনে বিএনপি একজন করে একক প্রার্থী দেবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা প্রার্থীদের বিষয়ে যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিকে সমর্থন দেবেন। কারণ, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না।

দলকে সুশৃঙ্খল ও সুসমন্বিতভাবে পরিচালনার ওপর গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, নেতাকর্মীদের নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে হবে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দলের কর্মকাণ্ড পরিচালনার জন্যও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

 


More News Of This Category
bdit.com.bd