• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন: মঈন খান টঙ্গীতে ফুটপাত দখল করে ‘চাঁদাবাজির হাট’, মাসে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগ কাশিমপুরে অস্ত্রের মুখে পাঁচজনকে জিম্মি করে ৩০ লাখ টাকার সুতা লুট মহেশখালীর পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা শ্রীপুরে সৌদিতে ভালো ভিসার প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ আজ কাউলতিয়ায় হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, সাংবাদিকসহ আহত; গ্রেপ্তার ৩

সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন: মঈন খান

ডেস্ক রিপোর্ট / ৩১ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত থেকে শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমাদের ক্যান্টনমেন্টের দল বলা হয়, অথচ আওয়ামী লীগ গনতন্ত্রকে হত্যা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা পুনরুদ্ধার করেছেন। বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেরকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না।

দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের সরকার কোনও ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবে না। যারা করবে যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা আইনি ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই।


More News Of This Category
bdit.com.bd