• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সদর থানায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : / ২২ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তারেক মোল্লা (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সদর থানাধীন গাজিয়ারপাড়া গাজী মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে টহল অফিসারদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম অভিযানে অংশ নেয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজিয়ারপাড়া গাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তারেক মোল্লাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত তারেক মোল্লা সদর থানাধীন গাজিয়ারপাড়া গাজী মার্কেট এলাকার বাসিন্দা।

সদর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd