• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই মাদ্রাসাশিক্ষক মোসলেম আহমেদের জামিন নামঞ্জুর গাজীপুরে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন গাজীপুরের বাসনে বাড়িভাড়া নিয়ে বিরোধ, মারধর  অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানচাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত, আহত ২ কালনি খানবাড়ী থেকে জামুনা মাদরাসা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার, মিনিট্রাকসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুরে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শরিকদের যেসব আসন ছেড়ে দিলো আ.লীগ, কে কোথায় লড়বেন

Reporter Name / ৩৯০ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরিকদের জন্য ছয়টি আসন ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মিত্ররা জোট হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে ১৪ দলকে ৬টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এই ছয় আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রত্যাহার করেছি।

বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন, রাজশাহী-২ আসনে বাংলাদেশ ওয়াকার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বরিশাল-২ বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির (মঞ্জু) আনোয়ার হোসেন এবং লক্ষ্মীপুর-৪ আসনে জাসদ প্রার্থী মোশারফ হোসেন।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।


More News Of This Category
bdit.com.bd