• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠানসহ গ্রেপ্তার ২ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই মাদ্রাসাশিক্ষক মোসলেম আহমেদের জামিন নামঞ্জুর গাজীপুরে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন গাজীপুরের বাসনে বাড়িভাড়া নিয়ে বিরোধ, মারধর  অভিযোগ

ময়মনসিংহে সন্ত্রাসী ‘পুইট্টা রাজুকে’ কুপিয়ে হত্যা

Reporter Name / ৫৮৮ Time View
Update : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ নগরীর শীর্ষ সন্ত্রাসী রাজীব আহমেদ রাজ ওরফে ‘পুইট্টা রাজুকে’ (৩৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর সানকিপাড়া বাজার এলাকায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা যায়, রাজীব আহমেদ রাজ ওরফে ‘পুইট্টা রাজু’ নগরীর লিচু বাগান মহল্লার আব্দুস সালামের ছেলে।

হত্যার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, রাজীব আহমেদ রাজ ওরফে পুইট্টা রাজুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। কি কারণে বা কারা হত্যা করেছে পুলিশ খতিয়ে দেখছে।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।


More News Of This Category
bdit.com.bd