• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
বাসনে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলা নিয়ে সারজিসের কড়া প্রতিক্রিয়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি মনজুরুল করিম রনি গাজীপুরে কালাম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে বক্তব্য: কলেজছাত্র সিফাতের জামিন নামঞ্জুর বাংলাদেশ প্রেস ক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আমার অনুপস্থিতিতে আ’লীগের সভাপতির দায়িত্বে শেখ সেলিম বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার 

বাঁধনের ওপর হামলা নিয়ে সারজিসের কড়া প্রতিক্রিয়া

ডেস্ক রিপোর্ট / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর ভাষায় সমালোচনা করে তিনি বাঁধনের প্রতি সংহতি জানিয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম বাঁধনের উদ্দেশে লেখেন, তাকে নিয়ে তারা গর্বিত। দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার আন্দোলনে তার ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

হামলাকারীদের সমালোচনা করে সারজিস বলেন, বাঁধন তাদের ‘বাঙালি ভাই’ হিসেবে সম্বোধন করলেও তারা প্রকৃত অর্থে সেই পরিচয়ের মর্যাদা রাখে না। তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মনুষ্যত্ববোধের অবক্ষয় ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

বাঁধনকে সান্ত্বনা দিয়ে সারজিস আরও বলেন, এ ঘটনায় অভিনেত্রীর কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। তিনি আশ্বস্ত করেন, এমন পরিস্থিতিতে দেশের মানুষ তার পাশে রয়েছে।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে দেওয়া এক ভিডিওবার্তায় মেস্ট্রের একটি পার্কে হামলার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে ঘুরতে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করেন বলে দাবি করেন তিনি।

ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী। সেখানে কয়েকজন ব্যক্তিকে তার সঙ্গে উত্তেজিত অবস্থায় কথা বলতে ও তার দিকে এগিয়ে যেতে দেখা যায় বলে জানান তিনি। বাঁধনের দাবি, একপর্যায়ে তার মোবাইল ফোন ছুড়ে ফেলা হয়।

ঘটনার সময় তার ভাইয়ের পরিবারের সদস্যরাও সেখানে ছিলেন। এমনকি তার ভাইয়ের শিশুসন্তানও পুরো পরিস্থিতির মধ্যে ছিল বলে জানান বাঁধন।

অভিনেত্রীর অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে চাপ দেন এবং সেই দৃশ্য ভিডিও করার চেষ্টা করেন। এ সময় তাকে গালাগাল করা হয় বলেও দাবি করেন তিনি। জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার কারণে তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ বাঁধনের।

ভিডিওবার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, ভেনিস চলচ্চিত্র উৎসবে তিনি যে সিনেমাটি নিয়ে গেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেনের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। জুলাই আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করেছেন বলে জানান অভিনেত্রী।

এ ধরনের আচরণ থেকে বেরিয়ে এসে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানান বাঁধন। তার ভাষ্য, এভাবে কোনোভাবেই নিজেদের অবস্থান ফিরিয়ে আনা সম্ভব নয়।

নিজের ওপর হামলার প্রসঙ্গে বাঁধন বলেন, তার গায়ে হাত তোলা হয়েছে এবং তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। তবে এসব ঘটনায় তিনি দমে যাবেন না বলেও স্পষ্ট করেন অভিনেত্রী।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে একজন অভিনেত্রীকে এভাবে হেনস্তার শিকার হতে হয়েছে। বিষয়টি যেন সজীব ওয়াজেদ জয়ের কাছেও পৌঁছে দেওয়া হয়, সেই অনুরোধও জানান বাঁধন। তিনি জানান, সজীব ওয়াজেদ জয়ও ওই সময়ে ভেনিসে অবস্থান করছেন।

বর্তমানে পরিবারের সঙ্গে ইতালির মেস্ট্রেতে অবস্থান করছেন আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন তিনি।

সিনেমাটিতে চারটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।


More News Of This Category
bdit.com.bd