• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে সরকারি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে মিতালী সেবা ডক্টর চেম্বারকে ২১ হাজার টাকা জরিমানা নবনিযুক্ত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপির ফুলেল শুভেচ্ছা গাজীপুরে বিকাশের টাকা ডাকাতি: বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার গাজীপুরে ‘বগা রিপনের’ বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, পুড়ল কাঠের স্তূপ গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার গাজীপুরে পেট্রোলসহ আওয়ামী লীগের নেতা ও সহযোগী আটক, প্রাইভেটকার জব্দ হাইকোর্টে জামিন, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত আবদুল্লাহ

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে গাজীপুর মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনে জিএমপি কমিশনার।

জোবায়ের হোসেন ইফতি, ক্রাইম রিপোর্টার : / ২৫৫ Time View
Update : শুক্রবার, ৬ জুন, ২০২৫

জোবায়ের হোসেন ইফতি, ক্রাইম রিপোর্টার :

 

 

০8 জুন ২০২৫খ্রি.আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষে ঢাকা-গাজীপুর মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন জিএমপি’র পুলিশ কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খান। তিনি গাজীপুর চৌরাস্তা এলাকায় যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে গৃহীত ব্যবস্থাগুলো পর্যবেক্ষন করেন। পরবর্তীতে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করেন এবং ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কমিশনার মহোদয় আরও বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে। পাশাপাশি তিনি যাত্রীদের সতর্ক করে বলেন, যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে, যাতে অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পরে পড়ার আশঙ্কা না থাকে। এছাড়া, মহাসড়কে যানজট রোধ ও দুর্ঘটনা কমানোর লক্ষ্যে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি গাড়িচালকদের ট্রাফিক আইন মেনে চলার এবং নিরাপদ গতিতে গাড়ি চালানোর অনুরোধ জানান। এছাড়া, মহাসড়কে অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, যাতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়। এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান,বিপিএম (সেবা), উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ,যানযট নিরসনে নিয়োজিত ভলেন্টিয়ারবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।


More News Of This Category

bdit.com.bd