• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে সরকারি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে মিতালী সেবা ডক্টর চেম্বারকে ২১ হাজার টাকা জরিমানা নবনিযুক্ত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপির ফুলেল শুভেচ্ছা গাজীপুরে বিকাশের টাকা ডাকাতি: বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার গাজীপুরে ‘বগা রিপনের’ বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, পুড়ল কাঠের স্তূপ গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার গাজীপুরে পেট্রোলসহ আওয়ামী লীগের নেতা ও সহযোগী আটক, প্রাইভেটকার জব্দ হাইকোর্টে জামিন, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত আবদুল্লাহ

গাজীপুরে সরকারি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের ব্যবহৃত সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (২৪)। তিনি নীলফামারী জেলার জলঢাকা থানার কমারী এলাকার মো. ফজলুল হকের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের মেম্বার বাড়ি রোড এলাকায় বসবাস করতেন।

জিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ নভেম্বর পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলাকালে সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন হারিকেন ডেগেরচালা রোড এলাকায় দায়িত্ব পালনরত জিএমপির উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) কার্যালয়ের সরকারি ব্যবহৃত গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ ভিডিও ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের দিকনির্দেশনায় গাছা থানার এসআই মো. সাখাওয়াত হোসেন এবং এসআই সাইফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গাছা থানায় মামলা নম্বর ৪৭, তারিখ ১৯ নভেম্বর ২০২৬, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫(ডি) ধারায় মামলা করা হয়েছে।

জিএমপি আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category

bdit.com.bd