• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বাসন থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার কাশিমপুরে আসামি ধরতে গিয়ে স্বর্ণালংকার-টাকা লুটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে থানার কয়েক গজ দূরে পুলিশ পরিচয়ে ‘ডিউটি’, টঙ্গীতে যুবক গ্রেপ্তার ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা ধর্ষণ মামলায় এজাহারনামীয় আসামি মজিবুর কন্ট্রাক্টর গ্রেপ্তার গাজীপুরে ডিবির অভিযানে পাকিস্তানি তৈরি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ২ গাজীপুরে ১ কেজি হেরোইন ও ২,৫০০ পিছ ইয়াবাসহ কুত্তা মিজান আটক ৪০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

থানার কয়েক গজ দূরে পুলিশ পরিচয়ে ‘ডিউটি’, টঙ্গীতে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ১১৭ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে পুলিশ পরিচয়ে থানার মাত্র কয়েক গজ দূরে ‘ডিউটি’ করার সময় আরিয়ান আহমেদ আলফি (নাম) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি প্রাইভেটকার, ওয়াকিটকি, হুটার, খেলনা পিস্তল ও সিগন্যাল লাইট উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

গ্রেপ্তার আরিয়ান আহমেদ আলফি টঙ্গীর মরকুন কোকাকোলা গেট এলাকার মৃত ইয়াছিন ইকবালের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের আল আমিন বেকারির বিপরীত পাশ থেকে আলফিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে একটি ওয়াকিটকি, একটি হুটার, একটি খেলনা পিস্তল ও একটি সিগন্যাল লাইট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, আলফি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে থানার কাছাকাছি এলাকায় অবস্থান করে ‘ডিউটি’ করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং পরে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, পুলিশ সদস্য পরিচয়দানকারী আলফির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ পরিচয়ে তার এ ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্য কী ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


More News Of This Category
bdit.com.bd