• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালপুরে মাদক নিয়ন্ত্রণ ও পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ কাশিমপুরে অটোরিকশাচালক হৃদয়ের মরদেহ উদ্ধার, লুট হওয়া অটোরিকশাসহ আটক ২ কাশিমপুরে অনুমোদনহীন দুই চীনা ব্যাটারি কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা গাজীপুরে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে বৃষ্টিতে ভিজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জিয়া উদ্যানে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা টঙ্গীর হাজির মাজার বস্তিতে রাজউকের বড় উচ্ছেদ অভিযান পূবাইলে ২৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

গোপালপুরে মাদক নিয়ন্ত্রণ ও পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি / ১৮ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের টঙ্গীর গোপালপুর এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণ ও পূর্ববিরোধকে কেন্দ্র করে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোপালপুর সোসাইটি মাঠে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলাম ও মালতি বেগমের ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে টঙ্গীর গোপালপুর এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুর এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েক দিন ধরে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মরকুন ও পাগাড় এলাকার কয়েকজনের সঙ্গে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জন নুরুল ইসলামকে তাঁর বাসা থেকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

পরে তাঁকে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে পায়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে প্রচুর রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাত ১২টার দিকে গুরুতর আহত নুরুল ইসলামকে গাজীপুর-থ-১২-১১০১ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাসার সামনে পাঠানোর চেষ্টা করা হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণে সিএনজির ভেতরেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও জিজ্ঞাসাবাদের জন্য সিএনজিচালককে হেফাজতে নিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে জড়িত ব্যক্তিদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

 


More News Of This Category
bdit.com.bd