• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি মনজুরুল করিম রনি গাজীপুরে কালাম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে বক্তব্য: কলেজছাত্র সিফাতের জামিন নামঞ্জুর বাংলাদেশ প্রেস ক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আমার অনুপস্থিতিতে আ’লীগের সভাপতির দায়িত্বে শেখ সেলিম বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি মনজুরুল করিম রনি

গাজীপুর প্রতিনিধি / ৩৩ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মনজুরুল করিম রনি

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংশ্লিষ্ট কমিটি গঠন ও সদস্য মনোনয়নের পর বিষয়টি জানা যায়।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, আবাসন ব্যবস্থা এবং সরকারি স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণসহ মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে পর্যালোচনা ও তদারকি করা হয়।

কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মনজুরুল করিম রনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে মনজুরুল করিম রনিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় গাজীপুর-২ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বের মাধ্যমে তিনি গাজীপুরের উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি জাতীয় পর্যায়েও কার্যকর ভূমিকা রাখবেন।


More News Of This Category
bdit.com.bd