• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই মাদ্রাসাশিক্ষক মোসলেম আহমেদের জামিন নামঞ্জুর গাজীপুরে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন গাজীপুরের বাসনে বাড়িভাড়া নিয়ে বিরোধ, মারধর  অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানচাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত, আহত ২ কালনি খানবাড়ী থেকে জামুনা মাদরাসা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার, মিনিট্রাকসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুরে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : / ২২ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ এম এম তৌহিদুর রশিদের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় বংশাই সেতুর কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে কালিয়াকৈর সোনালী ব্যাংক শাখা থেকে তাঁর বাবা এস এম হারুনুর রশিদের ব্যাংক হিসাবের বিপরীতে ৫ লাখ টাকা উত্তোলন করেন তৌহিদুর রশিদ। পরে অটোরিকশাযোগে হিজলতলী এলাকায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার নিয়ে কয়েকজন ছিনতাইকারী তাঁর অটোরিকশার গতিরোধ করে। এ সময় প্রাইভেটকার থেকে নেমে দুর্বৃত্তরা জোরপূর্বক তাঁর কাছে থাকা টাকার ব্যাগটি টানাহেঁচড়া করে নিয়ে যায়। পরে তারা দ্রুত প্রাইভেটকারে করে টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়।

ঘটনার পরপরই ভুক্তভোগী কর্মকর্তা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ এম এম তৌহিদুর রশিদ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও টাকা উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

ঘটনায় জড়িতদের শনাক্ত, ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন স্থানীয়রা।


More News Of This Category
bdit.com.bd