• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিকদের হামলায় বিএনপি নেতা হুমায়ুন কবির খান আহত গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠানসহ গ্রেপ্তার ২ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই মাদ্রাসাশিক্ষক মোসলেম আহমেদের জামিন নামঞ্জুর গাজীপুরে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

গাজীপুরে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ১১২ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে প্রায় ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) গাজীপুর মহানগরীর সদর থানাধীন উত্তর শালনা সাকিনের পোড়াবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

র‍্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্প সূত্রে জানা যায়, সদর দপ্তরের গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পোড়াবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে র‍্যাবের একটি আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে পিকআপ ভ্যান থেকে ৫৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র‍্যাবের দাবি, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।

অভিযানে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মো. শামীম মিয়া (৩০) ও মো. সুজন মিয়া (২৪)।

র‍্যাব-১ জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের গাজীপুর মহানগরীর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।


More News Of This Category
bdit.com.bd