• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ১৭ লাখ ৩৫ হাজার টাকা দৈনিক আমাদের সংবাদ-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৬তম বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নতুন মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দুই মহাসড়ক অবরোধে সংঘর্ষ গাজীপুরে সরকারি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে মিতালী সেবা ডক্টর চেম্বারকে ২১ হাজার টাকা জরিমানা নবনিযুক্ত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপির ফুলেল শুভেচ্ছা গাজীপুরে বিকাশের টাকা ডাকাতি: বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার গাজীপুরে ‘বগা রিপনের’ বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, পুড়ল কাঠের স্তূপ গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার

গাজীপুরে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ১৭ লাখ ৩৫ হাজার টাকা

গাজীপুর প্রতিনিধি / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর)। এ ঘটনায় সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদক ও নগদ টাকাসহ জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৬১ লাখ ৭৫ হাজার টাকা।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৭টা ৩৫ মিনিটে টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার কছিম উদ্দিন রোডের ফ্রেন্ডস টাওয়ারের ৬/বি নম্বর ফ্ল্যাটে এ অভিযান পরিচালনা করা হয়।

জিএমপি সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর গোয়েন্দা বিভাগের (উত্তর) উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. কামরুল হাসান। তাঁর সঙ্গে ছিলেন এসএসআই জিন্নুর রহমান ও এসএসআই মো. আল আমিন হোসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফ্রেন্ডস টাওয়ারের ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে সুমাইয়া আক্তারকে আটক করা হয়। পরে তাঁর ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা এবং একটি অ্যাশ কালারের ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়।

জিএমপির তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৪০ হাজার টাকা। নগদ টাকাসহ জব্দ করা মালামালের মোট আনুমানিক মূল্য ৬১ লাখ ৭৫ হাজার টাকা।

গ্রেপ্তার সুমাইয়া আক্তার গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন দত্তপাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। তিনি টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার কছিম উদ্দিন রোডের ফ্রেন্ডস টাওয়ারের ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

এ ঘটনায় গ্রেপ্তার সুমাইয়া আক্তারের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।


More News Of This Category
bdit.com.bd