• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে বিকাশের টাকা ডাকাতি: বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার গাজীপুরে ‘বগা রিপনের’ বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, পুড়ল কাঠের স্তূপ গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার গাজীপুরে পেট্রোলসহ আওয়ামী লীগের নেতা ও সহযোগী আটক, প্রাইভেটকার জব্দ হাইকোর্টে জামিন, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত আবদুল্লাহ গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশের সংঘর্ষ, গাড়িতে আগুন গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ভিসি অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা

গাজীপুরে বিকাশের টাকা ডাকাতি: বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ৫৫ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখকে (২৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় পৃথক অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিনসহ তাঁর সহযোগী মো. রবিন আহম্মেদকে (২২) আটক করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) গাজীপুর জেলা পুলিশের ডিআইও-১ আবুল বাশার গ্রেপ্তার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানার গোসিঙ্গা ইউনিয়নের নরসিংদী-মাওনাগামী আঞ্চলিক মহাসড়কে বিকাশের টাকা ডাকাতির ঘটনা ঘটে। ওই ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত ১৯ নভেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার গিয়াসনগর এলাকায় অভিযান চালিয়ে ইমরান শেখকে গ্রেপ্তার করে।

এরপর গত ২০ নভেম্বর একই ডিবি দল শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিনসহ মো. রবিন আহম্মেদকে আটক করা হয়। রবিন ওই এলাকার মো. মোস্তফার ছেলে।

এ ঘটনায় রবিন আহম্মেদের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র আইনের ১৯(এ) ধারায় একটি মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৩৭, তারিখ ২০ নভেম্বর ২০২৬।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধেই আগে থেকে একাধিক মামলা রয়েছে। ইমরান শেখের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা এবং রবিন আহম্মেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসংক্রান্ত তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

পরে ডাকাতি ও অস্ত্র মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।


More News Of This Category

bdit.com.bd