• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ‘বগা রিপনের’ বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, পুড়ল কাঠের স্তূপ গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার গাজীপুরে পেট্রোলসহ আওয়ামী লীগের নেতা ও সহযোগী আটক, প্রাইভেটকার জব্দ হাইকোর্টে জামিন, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত আবদুল্লাহ গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশের সংঘর্ষ, গাড়িতে আগুন গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ভিসি অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা গাজীপুরের বাসন থানার নাওজোড়ে এলাকায় গেটপাস-চালান ছাড়া অবৈধভাবে মুরগির বাচ্চা বিক্রির অভিযোগ।

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, পুড়ল কাঠের স্তূপ

রাব্বি হোসেন (রবিন) / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাব্বি হোসেন রবিন :

 

গাজীপুরের ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে কাঠের স্তূপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৩টার দিকে ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের ভেতরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান, পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের বিষয়টি তদন্তের পর জানা যাবে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী জানান, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে অফিস চত্বরে রাখা কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কাঠের স্তূপে আগুন ধরে যায়।

এ ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ঘটনার প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।


More News Of This Category

bdit.com.bd