• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গাজীপুরে চারটি চাপাতিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার বিকালেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ, বাড়ছে এলএনজির চাপ ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে আজ ফিরছেন স্পিকার গাজীপুরের আবাসিক হোটেলে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, স্বামী গ্রেপ্তার সত্যিই কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি! বাসন থানার বিশেষ অভিযানে অপহরণ ও ডাকাতি প্রস্তুতি মামলাসহ বিভিন্ন অভিযোগে ১১ জন গ্রেপ্তার গাজীপুরে আবাসিক হোটেল থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

রাব্বি হোসেন (রবিন) / ২৫ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রাব্বি হোসেন রবিন

গাজীপুরের সালনা এলাকায় পরিত্যক্ত একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বড় গাঁজার চালান আসছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহযোগিতায় র‌্যাব-১-এর আভিযানিক দল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তর সালনা পোড়াবাড়ী এলাকায় র‌্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের সামনে চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্ট পরিচালনার সময় ভোর পৌনে ৬টার দিকে চেকপোস্ট থেকে প্রায় ২০০ গজ দূরে উত্তর সালনা পোড়াবাড়ী এলাকার রায়হান অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে মহাসড়কের ওপর একটি পরিত্যক্ত পিকআপ ভ্যান দেখতে পান র‌্যাব সদস্যরা। পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস ও মিডিয়া) শাহ আলম জানান, উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত পিকআপ ভ্যানসহ আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd