• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ডিবির অভিযানে পাকিস্তানি তৈরি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ২ গাজীপুরে ১ কেজি হেরোইন ও ২,৫০০ পিছ ইয়াবাসহ কুত্তা মিজান আটক ৪০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার কোনাবাড়ীতে ১২ ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট গাজীপুরে পোশাকশ্রমিককে মারধর করে ১৪ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বন্যা-ভূমিধসে নেপালে শোকের ছায়া, শোক জানালেন প্রধানমন্ত্রী ইটাহাটা কলাবাগানে ফাহিমের বিরুদ্ধে ছিনতাই-অপহরণের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী শ্রীপুরে কৃষক দল নেতা মাসুদ রানার বিরুদ্ধে সাংবাদিক হেনস্থার অভিযোগ

গাজীপুরে ডিবির অভিযানে পাকিস্তানি তৈরি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : / ৩৬ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে পাকিস্তানে তৈরি একটি রিভলবার ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে গাছা থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে পাকিস্তানে তৈরি একটি রিভলবার ও গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তারা কী উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্রটি নিজেদের কাছে রেখেছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd