• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
বাসনে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলা নিয়ে সারজিসের কড়া প্রতিক্রিয়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি মনজুরুল করিম রনি গাজীপুরে কালাম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে বক্তব্য: কলেজছাত্র সিফাতের জামিন নামঞ্জুর বাংলাদেশ প্রেস ক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আমার অনুপস্থিতিতে আ’লীগের সভাপতির দায়িত্বে শেখ সেলিম বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার 

বাসনে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি / ২৩ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুরের বাসন থানার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোছা. হোসনে আরা(৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হোসনে আরা বাসন থানার নলজানী এলাকার এলজিইডি ভবনের পেছনে কাঁচারী পুকুরপাড় এলাকার বাসিন্দা। তিনি মৃত নূর ইসলামের স্ত্রী। তার পিতার নাম মৃত আহাদ আলী এবং মাতার নাম মৃত গোলাপজান।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় হোসনে আরার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd