• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিকদের হামলায় বিএনপি নেতা হুমায়ুন কবির খান আহত গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠানসহ গ্রেপ্তার ২ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই মাদ্রাসাশিক্ষক মোসলেম আহমেদের জামিন নামঞ্জুর গাজীপুরে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি মনজুরুল করিম রনি

গাজীপুর প্রতিনিধি / ১৩০ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মনজুরুল করিম রনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংশ্লিষ্ট কমিটি গঠন ও সদস্য মনোনয়নের পর বিষয়টি জানা যায়।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, আবাসন ব্যবস্থা এবং সরকারি স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণসহ মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে পর্যালোচনা ও তদারকি করা হয়।

কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মনজুরুল করিম রনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে মনজুরুল করিম রনিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় গাজীপুর-২ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বের মাধ্যমে তিনি গাজীপুরের উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি জাতীয় পর্যায়েও কার্যকর ভূমিকা রাখবেন।


More News Of This Category
bdit.com.bd