• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিকদের হামলায় বিএনপি নেতা হুমায়ুন কবির খান আহত গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠানসহ গ্রেপ্তার ২ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই মাদ্রাসাশিক্ষক মোসলেম আহমেদের জামিন নামঞ্জুর গাজীপুরে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

নারী শ্রমিক ধর্ষণ মামলায় শ্রমিক ফেডারেশন নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ৩৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর মহানগরীতে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর মহানগর কমিটির সভাপতি মো. শফিউল আলমকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরের ফেডারেশনের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তার শফিউল আলম (৩০) লালমনিরহাট জেলার আদিতমারী থানার চন্ডিমারী এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে। তার মায়ের নাম কহিনুর বেগম। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় কাশেম ডাক্তারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে বাসন থানায় দায়ের করা মামলায় শফিউল আলমকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মামলার তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।

তবে অভিযোগের বিষয়ে গ্রেপ্তার শফিউল আলমের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 


More News Of This Category
bdit.com.bd