• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম

কাউলতিয়ায় হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

চুরি-ছিনতাই-ডাকাতি ও মাদক প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গাজীপুর মহানগরীর সদর থানাধীন কাউলতিয়া এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার

অনুষ্ঠানে পুলিশ কমিশনার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও পরামর্শ শোনেন। তিনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পুলিশ কমিশনার বলেন, এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে। অপরাধ প্রতিরোধে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

নতুন এ পুলিশ ক্যাম্প চালুর ফলে কাউলতিয়া ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।


More News Of This Category
bdit.com.bd