• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম

নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ শুক্রবার

Reporter Name / ৫৩ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

শুক্রবার (২১ আগস্ট) শপথগ্রহণ করবেন নতুন রাষ্ট্রপতি। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান হবে।

বুধবার (১৯ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

এদিকে জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ‌‘শারীরিক ও মানসিক’ গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়েন মো. সাহাবুদ্দিন।


More News Of This Category
bdit.com.bd