• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর ভারত সফরের জন‍্য অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাসন থানার বিশেষ অভিযানে ছাত্রলীগের পদপ্রার্থী তুষার সরকার গ্রেফতার রাজধানীতে নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া-মাহফিল ১৫ আগস্ট ঘিরে ঢাকায় ৯ স্তরের নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ ইউনিট গাজীপুরে নিষিদ্ধ দলের ঝটিকা মিছিল ‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

ডেস্ক রিপোর্ট / ১৩ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এর সঙ্গে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে এ সিদ্ধান্ত জানায় ইসি।

নির্বাচনী কর্তা হিসেবে মনোনয়নপত্র বাছাই করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়।

এদিকে, ১১ দলীয় জোটের সমর্থনে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন কর্নেল অলি আহমদ। তাঁর মনোনয়নপত্রও যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করেছে ইসি।

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd