• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর ভারত সফরের জন‍্য অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাসন থানার বিশেষ অভিযানে ছাত্রলীগের পদপ্রার্থী তুষার সরকার গ্রেফতার রাজধানীতে নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া-মাহফিল ১৫ আগস্ট ঘিরে ঢাকায় ৯ স্তরের নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ ইউনিট গাজীপুরে নিষিদ্ধ দলের ঝটিকা মিছিল ‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ

আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট / ৩০ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচিতে অংশ নিতে আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) সকালে সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন তিনি। সফরে তিনি জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি সড়কপথে যাবেন। সেখানে কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নে জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী অংশ নেবেন।’
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর কিশোরগঞ্জে এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর।
মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানান, প্রধানমন্ত্রী রোববার কিশোরগঞ্জ থেকে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারে এই দিবসটি প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।
প্রধানমন্ত্রীর কর্মসূচি : সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রক্ষপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান, সাড়ে ১২টায় কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন, ১টায় আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ দিবসের উদ্বোধনী অনুষ্ঠান ও জাতীয় মৎস্য পদক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন।
দুপুর তিনটা ১৫ মিনিটে সার্কিট হাউজে মধ্যহ্ন ভোজ এবং ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত-ভিক্ষু-পার্দীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সন্মানি প্রদানের অনুষ্ঠানে যোগদান।
এরপর কর্মসূচি শেষে সড়কপথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


More News Of This Category
bdit.com.bd