• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাসন থানার বিশেষ অভিযানে ছাত্রলীগের পদপ্রার্থী তুষার সরকার গ্রেফতার রাজধানীতে নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া-মাহফিল ১৫ আগস্ট ঘিরে ঢাকায় ৯ স্তরের নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ ইউনিট গাজীপুরে নিষিদ্ধ দলের ঝটিকা মিছিল ‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

বাসন থানার বিশেষ অভিযানে ছাত্রলীগের পদপ্রার্থী তুষার সরকার গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি / ৭৯ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

 গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুর মহানগরের ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবে পরিচিত তুষার সরকারকে বাসন থানার পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসন থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তবে কী মামলায় বা কোন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

তুষার সরকার গাজীপুর মহানগরের ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত ছিলেন। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে।

 


More News Of This Category
bdit.com.bd