• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ আগস্ট ঘিরে ঢাকায় ৯ স্তরের নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ ইউনিট গাজীপুরে নিষিদ্ধ দলের ঝটিকা মিছিল ‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ গাজীপুরে জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার আওয়ামী লীগ না করার ঘোষণা দিলেন মামুন মন্ডল টঙ্গীতে ছিনতাই-ডাকাতির ৬ আসামী গ্রেফতার

গাজীপুরে নিষিদ্ধ দলের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক : / ৪৭ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে নিষিদ্ধ ঘোষিত একটি দলের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে কলেজের সামনে হঠাৎ কয়েকজনের একটি দল মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মিছিলটি অল্প সময় স্থায়ী হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার পর ওই এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

স্থানীয়দের দাবি, নিষিদ্ধ ঘোষিত কোনো দলের কর্মসূচি যাতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।

তবে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয়, সংখ্যা এবং তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—এ বিষয়ে বাসন থানা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 


More News Of This Category
bdit.com.bd