• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ আগস্ট ঘিরে ঢাকায় ৯ স্তরের নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ ইউনিট গাজীপুরে নিষিদ্ধ দলের ঝটিকা মিছিল ‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ গাজীপুরে জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার আওয়ামী লীগ না করার ঘোষণা দিলেন মামুন মন্ডল টঙ্গীতে ছিনতাই-ডাকাতির ৬ আসামী গ্রেফতার

ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট / ৯৩ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

ডেস্করিপোর্ট :

 

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি এখন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে। যেকোনো সময়, অথবা খুব শিগগিরই নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর মধ্য দিয়ে ছাত্রদলের ইতিহাসে ‘রেকর্ডসংখ্যক সাংগঠনিক ইউনিটের’ কমিটি দেওয়া রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির নেতৃত্বাধীন কমিটির অধ্যায় শেষ হতে পারে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি বৈঠকে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন তারেক রহমান। বৈঠকে সংগঠনের সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে ভূমিকা, ভবিষ্যৎ রাজনীতিতে পেশাদারিত্ব বজায় রাখা এবং নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তরের বিষয়টি গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, সাক্ষাতকালে বিগত বৈষম্যবিরোধী ও সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদলের অবদানের কথা উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান সংগঠনের নেতাদের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ রাজনীতিতে পেশাদারিত্ব বজায় রাখার তাগিদ দেন তিনি।

বৈঠকে অংশ নেওয়া ছাত্রদলের শীর্ষ নেতাদের উদ্দেশে তারেক রহমান তাঁদের ত্যাগের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে সংগঠনের গতিশীলতা ধরে রাখতে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব হস্তান্তরের নির্দেশ দেন। তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের পতনে তোমরা অসামান্য আন্দোলন ও সংগ্রাম করেছো। রাজপথের এই লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবে নিয়মানুযায়ী এখন ছাত্রদলে তোমাদের প্রয়োজনীয়তা শেষ হয়েছে—এখন সময় এসেছে নতুনদের সুযোগ করে দেওয়ার এবং মূল দলের রাজনীতিতে যুক্ত হওয়ার।’

দুই বছরের মেয়াদ শেষ

২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটির দায়িত্ব পান বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সময় আবু আফসান মো. ইয়াহিয়া সিনিয়র সহসভাপতি, শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমান উল্লাহ আমান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।

এরপর ২০২৪ সালের ১৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের মেয়াদকাল দুই বছরের প্রস্তাব করা হয়েছে। সে হিসাবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। এরপর থেকেই নতুন কমিটিতে পদপ্রত্যাশীরা লবিং, তদবির ও সিনিয়র নেতাদের মন জোগাতে সময় দিচ্ছেন।

দীর্ঘদিন ধরে বিএনপির ভ্যানগার্ড হিসেবে বিবেচিত ছাত্রদল রাজপথের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর দেশজুড়ে বিএনপির অভ্যন্তরীণ সাংগঠনিক সংস্কার ও গতিশীলতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদায়ি নেতাদের আনুগত্যের বার্তা

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ছাত্রদলের বিদায়ী নেতৃবৃন্দও কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য ও শ্রদ্ধা প্রকাশ করেন। তাঁরা জানান, দল যখনই রাজপথের বা সংগঠনের কোনো দায়িত্ব অর্পণ করবে, তা সততার সঙ্গে পালন করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে ছাত্রদলের নতুন কমিটিতে সম্ভাব্য পদপ্রত্যাশীরা মনে করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের নতুন কমিটি করার উদ্যোগ নিয়েছেন। তাঁরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

পদপ্রত্যাশীরা বলেন, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে ছাত্রদলকে সত্যিকারের শিক্ষার্থীদের সংগঠনে রূপান্তর করতে হবে। একই সঙ্গে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল দল বিএনপি এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনে যথাযথ মূল্যায়ন করে বড় দায়িত্ব দেওয়ার এখনই উপযুক্ত সময়।

শীর্ষ পদে আলোচনায় যাঁরা

ছাত্রদলের নতুন কমিটির শীর্ষ পদে কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন—

– আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া — বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি।
– ইজ্জাজুল কবির রুয়েল — বর্তমানে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।
– ডা. তৌহিদুর রহমান আউয়াল — বর্তমানে ছাত্রদলের সহসভাপতি।
– আমান উল্লাহ আমান — বর্তমানে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।
– মমিনুল ইসলাম জিসান — বর্তমানে ছাত্রদলের এক নম্বর যুগ্ম সম্পাদক।
– শরীফ প্রধান শুভ — বর্তমানে ছাত্রদলে যুগ্ম সম্পাদক পদমর্যাদায় প্রচার সম্পাদক।
– গণেশ চন্দ্র রায় সাহস — বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি।
– মো. মোস্তাফিজুর রহমান — ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
– ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাক।

নতুন কমিটি ঘোষণা হলে রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির নেতৃত্বাধীন বর্তমান কমিটির আনুষ্ঠানিক অধ্যায় শেষ হবে। একই সঙ্গে ছাত্রদলের নেতৃত্বে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হবে।


More News Of This Category
bdit.com.bd