• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিকদের হামলায় বিএনপি নেতা হুমায়ুন কবির খান আহত গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠানসহ গ্রেপ্তার ২ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই মাদ্রাসাশিক্ষক মোসলেম আহমেদের জামিন নামঞ্জুর গাজীপুরে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৬৫ Time View
Update : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন : বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে ৪ অক্টোবর ২০২৩, বুধবার বিকাল ৪.০০ টায় শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা জনাব অ্যাড. ইমদাদুল হক সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব হারুন অর রশিদ হারুন এর সঞ্চালায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যসূচী শুরু হয়।
এতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক জনাব এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পৌর মেয়র জনাব আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া, সহ-সভাপতি জনাব আবুল হোসেন, ৯ নং এনায়েতপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি জনাব মোঃ বুলবুল হোসেন, ১৩ নং ভবানীপুর ইউপি চেয়ারম্যান জনাব জবান আলী সরকার, ৩ নং কুশমাইল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি জনাব মোঃ আব্দুল বাতেন পুলুসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা প্রত্যাসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।


More News Of This Category
bdit.com.bd