• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, পুনর্বাসনের দাবি গাজীপুরে মহাসড়কে অটোরিকশার দৌরাত্ম্য, অতিষ্ঠ নগরবাসী  গোপালপুরে মাদক নিয়ন্ত্রণ ও পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ কাশিমপুরে অটোরিকশাচালক হৃদয়ের মরদেহ উদ্ধার, লুট হওয়া অটোরিকশাসহ আটক ২ কাশিমপুরে অনুমোদনহীন দুই চীনা ব্যাটারি কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা গাজীপুরে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে বৃষ্টিতে ভিজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জিয়া উদ্যানে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

ফুলবাড়িয়ায় তপন কুমার সাহাকে বিদায়ী সংবর্ধনা দিলেন উৎসর্গ ফাউন্ডেশন

Reporter Name / ৮৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়ার শাহাবুদ্দীন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তপন কুমার সাহার শেষ কর্মদিবস ও অবসরজনিত বিদায়ী বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সমাজিক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন পক্ষ থেকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২ মে) সকালে কলেজ প্রাঙ্গণে এ সম্মাননা প্রদান করা হয়।

উৎসর্গ ফাউন্ডেশন এর শুভাকাঙ্ক্ষী ও শাহাবুদ্দীন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাদেকুর রহমান সাদেক ও সংগঠনের কার্যনিবাহী সদস্য ইমরান এই সম্মাননা বিদায়ী শিক্ষকের হাতে তুলে দেন।

বিদায়ী শিক্ষক তপন কুমার সাহা আবেগাপ্লুত হয়ে পরেন। সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন, আমি দীর্ঘদিন এই কলেজে শিক্ষকতা করেছি আজ আমার কর্মদিবস শেষ দিন। কলেজ প্রতিষ্ঠা সময় থেকে আমরা যে কয়েকজন শিক্ষক ছিলাম চেষ্টা করেছি ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের মাঝে সুসম্পর্ক স্থাপন করার মাধ্যমেই আজ এই কলেজ ঐতিহ্য নির্ভর কলেজ হয়ে উঠেছে। সুদীর্ঘ সময় যারা আমার পাশে ছিলেন তাদের ধন্যবাদ জানাই। আমি মনে করি, কলেজে নতুন যারা যুক্ত হবেন তাঁরাও কলেজকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন।

তিনি আরো বলেন, ছাত্ররা কলেজ থেকে দূরে সরে গেছে। ছাত্ররা কলেজ মুখী না হলে কলেজের ঐতিহ্যে ফিরিয়ে আনা সম্ভবনা।

উল্লেখ্য, উৎসর্গ ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা এবং শাহাবুদ্দীন ডিগ্রি কলেজের সাবেক ছাত্র ডাঃ মোঃ মাসুদ পারভেজ এর পৃষ্ঠপোষকতায় এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।


More News Of This Category
bdit.com.bd